বিয়েতে সোনা-হীরার মাস্ক উপহার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী কোভিড- ১৯ সংক্রমণ থেকে বাঁচতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরায় মুখের অনেকটা অংশই ঢেকে যাচ্ছে। তাই বিপরীত প্রান্তের মানুষটির নজর টানতে এমন কিছু করার কথা আপনার মনে হতেই পারে। তবে তার জন্যে আপনার পকেট একটু বেশিই ভারী হতে হবে এই যা। ভারতের সুরাটের একটি গয়নার দোকানে তৈরি করা হয়েছে এমনই নজরকারা মাস্ক। হীরা বসানো সোনার তৈরি মাস্কের নাকি বেশ চাহিদাও তৈরি হয়েছে। মাস্কগুলোর দাম ভারতে দেড় লাখ রুপি থেকে চার লাখ রুপি।

এই মাস্ক উৎপাদনকারী গয়নার দোকানের মালিক দীপক চোকসি জানিয়েছেন, দোকানের এক ক্রেতার কথা শুনেই প্রথম এই পরিকল্পনার কথা মনে আসে তার। করোনা আবহের মধ্যেই ওই ক্রেতা তার দোকানে এসে বর-কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দেয়ার কথা বলেন। তারপরেই তিনি ওই ধরণের মাস্ক তৈরি শুরু করেন।

সুরাটের ওই গয়না ব্যবসায়ী বলেন, ‘লকডাউন ওঠার সঙ্গে সঙ্গে এক ক্রেতা আমার দোকানে আসেন যার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি এসে আমাদের বলেন বর ও কনের জন্যে অভিনব মাস্ক তৈরি করে দিতে। ওই ডিজাইনার মাস্ক পেয়ে খুব খুশি হন ক্রেতা। পরে আমরা আরো বেশি করে এই মাস্ক তৈরি শুরু করি। কারণ আগামী মাসগুলোতেও এই ধরণের মাস্কের চাহিদা থাকবে। খাঁটি হীরা এবং আমেরিকান ডায়মন্ড দুই ধরনের পাথর দিয়েই সোনার মাস্কগুলো তৈরি হয়েছে।’

দোকানের মালিক একথাও জানান যে, এই মাস্কগুলো সরকারের নির্দেশিকা অনুসারেই তৈরি করা হয়েছে যার মাধ্যমে করোনা সংক্রমণ রোখা যাবে।

ওই গয়নার দোকানে আসা এক ক্রেতা বলেন, আমার পরিবারে একটি বিয়ে আছে বলে আমি গয়না কিনতে এসেছি। কিন্তু এখানে এসে হীরার ওই মাস্কটি দেখে আমার গয়নার থেকে অনেক বেশি আকর্ষণীয় মনে হলো। আমি তাই এটি কেনার সিদ্ধান্ত নিলাম।

সম্প্রতি, পুনের এক ব্যক্তি সোনার মাস্ক পরে সবাইকে অবাক করে দেন। শঙ্কর কারাডে নামের ওই ব্যক্তির সোনার মাস্কের দাম ২ লাখ ৮৯ হাজার রুপি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ