বিসিএস পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে বললো পুলিশ

news-image

শুক্রবার (১৯ মার্চ) অনুষ্ঠেয় বিসিএস পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরীক্ষার্থীরা যাতে সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানায়।

ডিএমপি জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগত বিদেশি ভিভিআইপিদের গমনাগমনের জন্য শুক্রবার (১৯ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। কিছু কিছু সময়ের জন্য অতিথিদের চলাচলে ব্যবহৃত সড়কে যান চলাচল বন্ধও থাকবে।

এ অবস্থার মধ্যেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই সব পরীক্ষার্থীকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাতে পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৮টার মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী