বিশ্বে করোনা সংক্রমণে ভারত একদিনে সব রেকর্ড ভাঙল

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ হাজার ৭৬১ জন রোগী শনাক্ত হয়েছে। করোনার আবির্ভাবের পর বিশ্বে একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এনিয়ে দেশটিতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ৪২ হাজার ৭৩৩ জনে দাঁড়ালো।

সেইসঙ্গে টানা ২৬ দিন থেকে প্রতিনিয়ত করোনা সংক্রমণে বিশ্বে শীর্ষে রয়েছে ভারত। রবিবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া গত একদিনে দেশটিতে করোনায় আরো ৯৮৪ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৩ হাজার ৪৯৮ জন।

শনাক্ত রোগীর সংখ্যার হিসেবে বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখের বেশি মানুষ।

দেশটিতে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য মহারাষ্ট্র। শুধু এই রাজ্যেই শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ১০৩ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা তামিল নাড়ুতে শনাক্ত রোগীর সংখ্যা চার লাখ ১৫ হাজার ৫৯০ জন, মারা গেছে ৭ হাজার ১৩৭ জন।

এরপরই অবস্থান অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লির। এনডিটিভি, রয়টার্স

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ