বিশ্বে করোনায় প্রাণ হারালেন ৯ লাখ ৯২ হাজার

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৯২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৯২ হাজার ৯৮৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৩৭৪ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২৬ লাখ ১৫ হাজার ৪৯৪ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৪ হাজার ৪৮৬ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৭০ লাখ ৭৭ হাজার ৪৮৫ জন।

আর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৯ লাখ ৩ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত মারা গেছে ৯৩ হাজার ৩৭৯ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ লাখ ৪১ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৪৭ লাখ ১৮ হাজার ৯৯১ জন।

মৃতের সংখ্যায় চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৬ হাজার ২৪৩ জন। আক্রান্ত হয়েছে ৭ লাখ ২৬ হাজার ৪৩১ জন।

করোনায় মৃতের দিক থেকে পঞ্চম অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মারা গেছে ৪২ হাজার ৬০ জন এবং আক্রান্ত হয়েছে ৪ লাখ ৩১ হাজার ৮১৭ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ১৮৮টি দেশে এই প্রাণঘাতি ভাইরাস ছড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাংলাদেশে শনিবার পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন এবং মোট মৃতের সংখ্যা ৫ হাজার ১২৯ জন। এছাড়া মোট সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ