বিশ্বের সেরা কোচ জিদানই

news-image

স্পোর্টস ডেস্ক : তার ট্রফি ক্যাবিনেটে কোনো অভাব নেই। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ, ইউরো থেকে শুরু করে জিতেছেন ক্লাব পর্যায়ের সব শিরোপা। ব্যাক্তিগত অর্জনেও সব কিছু ছিল। ব্যালন ডি’অর, ফিফা বিশ্বসেরা থেকে শুরু করে সব।

কেউ কেউ বলেন ভালো ছাত্র হলে ভালো শিক্ষক হওয়া যায় না। কিন্তু এখানেও যে ব্যতিক্রম আছে, তা দেখিয়ে দিলেন জিদান। কোচ হিসেবেও তিনি ক্লাসের ফাস্ট বয়।

রিয়াল মাদ্রিদের হয়ে যেভাবে দলকে পরিচালনা করেছেন এবং ট্রফি ক্যাবিনেট ভরিয়ে তুলছেন, তাতে তাকে ছাড়া আর কাউকে সেরা কোচ হিসেবে বাছাই করার উপায় তো নেই। বিশেষ করে ক্লাব ফুটবলে। ফ্রান্সের বিখ্যাত এল ইকুইপে পত্রিকা বিশ্বের সেরা ক্লাব কোচের তালিকা প্রকাশ করেছে।

সেখানেই জিনেদিন জিদানকে তারা রেখেছে এক নম্বরে। লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ী কোচ ইয়ুর্গেন ক্লুপ কিংবা প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকে পেছনে ফেলে সেরা কোচ নির্বাচন করা হয়েছে জিদানকে।

দ্বিতীয় স্থানে রাখা হয়েছে লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লুপকে। তৃতীয় স্থান ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা।

লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে সব ধরনের শিরোপাই কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে উপহার দিয়েছেন জিদান। এবারও যেভাবে দলকে পরিচালনা করেছেন, তাতে একেবারে শিরোপা সম্ভাবনাহীন থেকে চ্যাম্পিয়ন বানানো- সবই ছিল অবিশ্বাস্য কাজ। কিন্তু জিদান সেটা করে দেখিয়েছেন।

এল ইকুইপে একটি জরিপ পরিচালনা করেছে। সেখানেই দেখা গেছে জিদানের পক্ষে ভোট পড়েছে ৫৭ ভাগ। যে কারণে তাকে বিশ্বের সেরা কোচের উপাধি দেয়া হলো।

তবে, এই শুক্রবারই জিদানের কঠিন পরীক্ষা। তার সঙ্গে কোচের লড়াইয়ে তৃতীয় হওয়া পেপ গার্দিওলার মুখোমুখি হতে যাচ্ছেন ম্যানসিটির হোম ভেন্যু ইত্তিহাদ স্টেডিয়ামে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি পর্বের ম্যাচটি খেলবেন তারা। প্রথম লেগে ২-১ গোলে হেরে পিছিয়ে রয়েছে জিদানের ক্লাব রিয়াল মাদ্রিদ।

পেপ গার্দিওলা যেসব ট্রফি জিতেছেন, তাতে গড়ে ২২ ম্যাচে একটি ট্রফি হয়। বিপরীতে জিদান গড়ে ১৯ ম্যাচে একটি করে ট্রফি জিতেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ