বিশ্বের সেরা আবেদনময়ী নারী প্রিয়াঙ্কা

priyangka-iner-1বিনোদন ডেস্ক : একের পর এক সাফল্যে উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড থেকে হলিউড এখন প্রিয়াঙ্কার জয়ধ্বনি। এবার যুক্ত হলো আরও একটি সাফল্য। বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা।

ম্যাক্সিম ইন্ডিয়া ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন এই ভারতীয় অভিনেত্রী। ম্যাগাজিনটির জুন-জুলাই ইস্যুতে কভারগার্ল প্রিয়াঙ্কা। কালো সুইমস্যুট ও পনিটেলে তাকে ম্যাগাজিনের কভারে দেখা গেছে। হেয়ারস্টাইল করেছেন টেড গিবসন। ছবি তুলেছেন নিক স্যাগলিম্বেনি।

ম্যাক্সিম ম্যাগাজিনের টপ ১০০ লিস্টে এবারই প্রথম নন প্রিয়াঙ্কা। এর আগে ২০১১ ও ২০১৩ সালেও দর্শকের ভোটে এই তালিকায় স্থান পেয়েছিলেন তিনি।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সময় পার করছেন হলিউডের ‘বেওয়াচ’ চলচ্চিত্রে। সিনেমাটিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও, কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত