বিশ্বযুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকীতে চীনের সামরিক কুচকাওয়াজ

news-image

চীনে সামরিক কুচকাওয়াজের জন্য প্রস্তুত মঞ্চচীনে সামরিক কুচকাওয়াজের জন্য প্রস্তুত মঞ্চ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের সত্তরতম বার্ষিকী উপলক্ষে এক বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করেছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিং-এ এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন। তিয়েনআনমেনে এই কুচকাওয়াজে চীনের সেনাবাহিনীর বারো হাজার সৈন্য এবং রাশিয়াসহ অন্য দেশ থেকে আসা এক হাজার সেনা অংশ নেবে। দেশটির ইতিহাসে এমন আয়োজন অভূতপূর্ব বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সুদানের ওমার আল বাশির, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব যুমা এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানে ট্যাংক, মিসাইলসহ চীনের সামরিক বাহিনীর বেশ কিছু অস্ত্র-শস্ত্রের প্রদর্শনীও রয়েছে। বলা হচ্ছে এসব অস্ত্রের ৮০ভাগই এই প্রথম জনসম্মুখে তুলে ধরা হচ্ছে। বিবিসি। 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান