বিশ্বকাপ জ্বরে মিরপুরের গ্যালারি ফাঁকা

gallaryফুটবল বিশ্বকাপের প্রভাব পড়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হোম সিরিজ। তবুও মাঠে দর্শক খুঁজে পাওয়াটাই কষ্টকর একটি কাজ। গ্যালারির এক তৃতীয়াংশ ফাঁকা।আগে যেখানে কালোবাজারে টিকিট বিক্রি হতো সেখানে মিরপুর স্টেডিয়ামের বাহিরে পাওয়া যায়নি কোন কালোবাজারিকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও বেশ শান্তিতে কাজ করতে দেখা গিয়েছে।খেলা দেখতে আসা মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী  বলেন, ‘আমি ক্রিকেটের একজন পাগলা ভক্ত। বাংলাদেশের প্রতিটি খেলাই মাঠে এসে দেখা হয়। ফুটবল খেলাও পছন্দ করি। তবে বাংলাদেশের খেলা বলে আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম’  ধানমন্ডি থেকে আসা এক দম্পত্তি সাথে আলাপচারিতায় বলেন, ‘ভারত ও বাংলাদেশের খেলা আমাদের দেশে হচ্ছে সেটা কি আর মিস করা যায়। ধোনী-কোহলি আসেনি। ওরা আসলে ওয়ানডে সিরিজটি আরও জমজমাট হতো।এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্বিতীয় সারির দল পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন অনেক দর্শক। তাদের একজন বলেন, ‘ওরা (ভারত) আমাদের বিপক্ষে সিরিজটিকে হাল্কাভাবে নিছে বলে এরকম দল পাঠিয়েছে।আমারদেকে এই জবাবটা মাঠেই দিতে হবে। বাংলাদেশ যদি প্রতিটি ম্যাচ জিতে যায় তাহলে ধোনী-কোহলিরা পরিবর্তিতে যেকোন ম্যাচ বিনা দ্বিধায় খেলবে।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান