বিশ্বকাপের জন্য গান লিখলেন পেলে

সংগীতের প্রতি তাঁর অনুরাগ নতুন নয়। বছর দুয়েক আগে এক সাক্ষাত্কারে নিজেকে তুলনা করেছিলেন সুরসম্রাট বেইঠোভেনের সঙ্গে। কদিন আগে আগ্রহ প্রকাশ করেছিলেন জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড দল ‘ওয়ান ডিরেকশনে’ যোগ দিতে। এবার জানা গেল আরেক তথ্য—ফুটবলসম্রাট এবার বিশ্বকাপে হাজির হচ্ছেন গীতিকার হিসেবে।



যদিও ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং তৈরি হয়েছে। পিটবুল-জেনিফার লোপেজ-ক্লদিয়া লেইতের গান এরই মধ্যে প্রকাশ হয়েছে। আরেকটি থিম সং গেয়েছেন রিকি মার্টিন। এর পরও পেলে কেন গান রচনা করতে গেলেন? ফুটবল কিংবদন্তির মতে ওসব গান নাকি ঠিক ‘ব্রাজিলিয়ান নয়’। বললেন, ‘রিকি মার্টিনের গানটি শুনেছি, ভালো লাগেনি। এখন ব্রাজিলিয়ান গান প্রয়োজন।’ অন্য গানটি প্রসঙ্গে তাঁর জবাব, ‘জটিলতা ডেকে আনবেন না। সেলেসাওদের সুসময়-দুঃসময়ে সমর্থন জানাতে ব্রাজিলিয়ানদের আহ্বান করুন।’ কথা হলো, তিনি যে গান লিখেছেন সেটির বিশেষত্ব কী? জানালেন, ‘আমার গান দলকে অবজ্ঞা না করার আহ্বান করবে মানুষকে।’



গানের কথা লেখা শেষ। সম্প্রতি সাংবাদিকদের সামনে গানের প্রথম কলি গেয়ে শোনালেনও, ‘এটি আমাকে অনেক সুখি করেছে, আমাকে কাঁদিয়েছে, ফুটবল আমাদের জাতির শিরায় শিরায়।’ গানের প্রথম কলি গাইলেও গানের নাম প্রকাশ করতে চাননি এখনই। তবে জানালেন, এরই মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়েছে। প্রত্যাশা করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে। 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান