বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাঘিনীরা

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী দল। বৃহস্পতিবার ব্যাংককে অনুষ্ঠিত সেমি-ফাইনালে জিম্বাবুয়ে নারী দলকে ৩১ রানে হারিয়ে ফাইনালে পা রাখে জাহানারা আলমের দল।

ফারজানা হকের ৪৩ বলে ৪৩ ও শারমিন রহমানের ৩৪ বলে ২২ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ নারী দলের করা ৮৯ রানের জবাবে রোমানা আহমেদদের বোলিং তোপে পড়ে মাত্র ৫৮ রানের গুটিয়ে যায় জিম্বাবুয়ের মেয়েরা। ফলে ২২ রানের জয় দিয়ে ফাইনালে পা রাখে জানানারা আলমের দল।বাংলাদেশ নারী দলের হয়ে রোমানা আহমেদ ৮ রান দিয়ে ৪টি উইকেট লাভ করেন। শায়লা রহমান ১৩ রানে ও ফাহিমা খাতুন ১২ রানে ২টি করে উইকেট লাভ করেন।

প্রসঙ্গত, এর আগে বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে থাইল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই সেমি-ফাইনালের টিকেট পায় বাংলাদেশ নারী দল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান