‘বিশেষ ব্যবস্থায়’ ফিরবেন সাকিব-মোস্তাফিজ

news-image

করোনা পরিস্থিতির অবনতির কারণে স্থগিত হয়ে গেছে এবারের আইপিএল। ফলে দেশে ফিরে আসতে হচ্ছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে।কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ আপাতত বন্ধ। তাহলে উপায়?

আইপিএল খেলতে ভারতে অবস্থান করা সাকিব ও মোস্তাফিজকে দেশে ফেরানোর জন্য ‘বিশেষ ব্যবস্থা’র বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কী সেই ‘বিশেষ ব্যবস্থা’ তা এখনও জানা যায়নি। বিসিবি সূত্রে জানা গেছে, দেশে ফেরার পর তাদের দুজনের কোয়ারেন্টিন নিয়েও ‘বিশেষ’ ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। বোর্ড চায়, তারা যেহেতু আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে ছিলেন, দেশে ফেরার পর তাদের জন্য কোয়ারেন্টিন শিথিল হবে।

আইপিএল শেষ করে আগামী ১৯ মে দেশে ফেরার কথা ছিল সাকিব ও মোস্তাফিজের। চলতি মাসে ঘরের মাঠে অনুষ্ঠেয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন এই দুজন। কিন্তু করোনার দাপটে আজ মঙ্গলবার হুট করেই আইপিএল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আইপিএল বন্ধ ঘোষণার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) জানিয়েছে যে, দেশি-বিদেশি ক্রিকেটারদের বাড়িতে পাঠানোর জন্য তারাই ব্যবস্থা করছে। তাই পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিবি। দুই বোর্ডের সমন্বয়ের মাধ্যমেই সাকিব-মুস্তাফিজকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

আইপিএলে এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৩ ম্যাচ ৩৮ রানের পাশাপাশি সাকিব নিয়েছেন ২ উইকেট। পরে দল থেকে বাদ পড়েন। তবে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। ৭ ম্যাচের সবগুলো খেলে তার শিকার ৮ উইকেট। ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৮.২৯ রান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী