বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে : মেয়র তাপস

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেয়ায় বিএনপিকে সাধুবাদ জানিয়েছেন। আজ রবিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় ডিএসসিসি মেয়র বলেন, বিলম্ব হলেও ৭ মার্চের গুরুত্ব বিএনপি অনুধাবন করতে পেরেছে। ঐতিহাসিক দিবসগুলো আমাদের জাতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এটাকে সঠিকভাবে উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্যোগের পাশাপাশি আন্দোলনের ডাক দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, তারা দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলীন করতে চেষ্টা করেছে। সেই প্রচেষ্টায় তারা সফল হতে পারেনি। এখন তারা তা অনুধাবন করতে পেরেছে। তবে এখন আন্দোলনের ডাক দেয়া তাদের এটা কূটকৌশল। এর মাধ্যমে তারা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। তাদের এই কূটকৌশল আগেও সফল হয়নি। ভবিষ্যতেও সফল হবে না।

 

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী