বিমান পড়ে যাওয়ার সময় পাইলটরা ধূমপান করছিলেন!

news-image

হংকং থেকে চীনের দালিয়ান বন্দরে যাচ্ছিল এয়ার চীনের একটি বিমান। কিন্তু মাঝ আকাশে বিমানটি হঠাৎ করে অস্বাভাবিক উচ্চতাপতন হয়। অল্পের জন্য বিমানটি দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। অভিযোগ উঠেছে, পাইলটরা তখন বিমানের ককপিটে বসে ধূমপান করছিলেন এবং তাদের দায়িত্বে অবহেলার কারণেই বিমানটি এমন ঝুঁকিতে পড়েছিল।

ইতোমধ্যে চীনের রাষ্ট্রীয় এ বিমান সংস্থা ঘটনাটির তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তদন্তে পাইলটদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার রাতের ওই ফ্লাইটটি মাঝ আকাশে হঠাৎ করে অস্বাভাবিকভাবে মাত্র ১০ মিনিটে ২৫ হাজার ফুট নিচে নেমে আসে। ফ্লাইট ডাটায় এ তথ্য দেখা গেছে। বিমানটি এভাবে নিচে নেমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের সামনের অক্সিজেন মাস্ক খুলে যায়। অন্তত দুজন যাত্রী এ ঘটনার ভিডিও এবং ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন । সেসব ছবি ও ভিডিওতে যাত্রীদের ‍মুখে সামনে অক্সিজেন মাস্ক খোলা অবস্থায় দেখা গেছে। তবে ভিডিওতে যাত্রীদেরকে আতঙ্কিত দেখা যায়নি।

চীনা মাইক্রোব্লগিং সাইট ওইবোতে একজন যাত্রী লিখেছেন, ‘ককপিট থকে ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানে অক্সিজেন কমে গিয়েছিল। তবে এটি দ্রুত সারিয়ে তোলা সক্ষম হবে।’ বোয়িং ৭৩৭ বিমানটিতে তখন ১৫৯জন যাত্রী ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত