বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প

news-image

অনলাইন ডেস্ক : অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটনের কাছে বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে গত রোববার ট্রাম্পকে বহনকারী মার্কিন এয়ার ফোর্স ওয়ানের বিমানে একটি ছোট ড্রোন প্রায় আঘাত হানতে বসেছিল।

তবে অল্পের সেই আঘাত এড়ানো সম্ভব হয়। স্থানীয় সময় রোববার সন্ধ্যার এই ঘটনা সম্পর্কে এয়ার ফোর্স ওয়ানের বিমানে থাকা কয়েকজন আরোহী নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্থান টাইমসের।

এয়ার ফোর্স ওয়ানের বিমানের সামনের ডান দিকে হলুদ ও কালো রংয়ের ক্রস আকৃতির একটি বস্তু উড়ে আসে। তবে এটি দেখতে ড্রোনের মত হলেও ড্রোন কিনা সেটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ম্যারিল্যান্ডের অ্যান্ড্রু বিমান ঘাঁটিতে অবতরণের আগ মুহূর্তে বিমানের বেশ কয়েকজন যাত্রী এই বস্তুটি দেখেছেন। পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ওই বিমান অবশেষে নিরাপদে অবতরণ করে।

সোমবার হোয়াইট হাউসের মিলিটারি অফিস এবং মার্কিন বিমান বাহিনীর ৮৯তম বিমান পরিবহন শাখা এক বিবৃতিতে বলেছে, তারা এই ঘটনা সম্পর্কে অবগত এবং বিষয়টি নিয়ে পর্যালোচনা চলেছে।

বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত তদন্তকারীদের পক্ষে এ ধরনের ঘটনা যাচাই করা বেশ কঠিন। যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত এ ধরনের মনুষ্যবিহীন হাজার হাজার ডিভাইস আকাশে উড়তে দেখা যায়, এটিও সেরকমই বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ