বিমান চলাচল ৭ এপ্রিল পর্যন্ত স্থগিত

news-image

নিউজ ডেস্ক : নভেল করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ায় যাত্রীবাহী আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের সময় আরো এক সপ্তাহের জন্য বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগে এই সময়সীমা ছিল ৩১ মার্চ পর্যন্ত, যা বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিতের সময়সীমা ৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৭ এপ্রিল করা হয়েছে।

শনিবার বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহনের (শিডিউল প্যাসেঞ্জার ফ্লাইট) ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৩১ মার্চের পরিবর্তে আগামী ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিমান চলাচল নিষেধাজ্ঞা ৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশেষ ফ্লাইট ও কার্গো ফ্লাইট যথারীতি চলবে।’

এর আগে গত ২১ মার্চ নভেল করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে ইংল্যান্ড, চীন, হংকং ও ব্যাংকক ছাড়া ১০ দেশের সঙ্গে বিমান চলাচল ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করেছিল বাংলাদেশ। দেশগুলো হলো কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এ ছাড়া কিছু দেশ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল স্থগিত করে। এ ছাড়া ইউরোপের সঙ্গেও সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়।

সূত্র জানায়, যুক্তরাজ্যের ক্ষেত্রে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেখানে ৩০ মার্চ থেকে সাত দিনের জন্য তাদের ফ্লাইট স্থগিত করেছে। চীনের সঙ্গে কোনো নিষেধাজ্ঞা নেই। হংকং ও থাইল্যান্ড রুটে যাত্রীস্বল্পতার কারণে এয়ারলাইনসগুলো তাদের ফ্লাইট স্থগিত করেছে। ফলে কার্যত চীনের সঙ্গে ফ্লাইট চালু আছে। দেশীয় এয়ারলাইনসগুলোর মধ্যে সপ্তাহের রবিবার মাত্র এক দিন ফ্লাইট চালাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ