বিপিএলের পয়েন্ট টেবিল

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ হলো বিপিএলের চট্টগ্রাম পর্ব। এ পর্ব শেষে পয়েন্ট তালিকায় ঘটেছে বড় রদবদল। চট্টগ্রামে খেলা শুরুর আগে পয়েন্ট টেবিলের চূড়ায় ছিল চিটাগং ভাইকিংস। তবে ঘরের মাঠে ৪ ম্যাচে ৩ হারে অবনমন ঘটেছে বন্দরনগরীর দলটির। বর্তমানে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে মুশফিক বাহিনী।

চিটাগংকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স এবং দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৭ জয়ে সবার ওপরে মাশরাফির দল। সমানসংখ্যক ম্যাচ খেলেছে চিটাগংও, পেয়েছে সমান জয়। তবে রান রেটে পিছিয়ে তৃতীয় ভাইকিংসরা। এক ম্যাচ কম খেলে ৭ জয় পেয়েছে কুমিল্লা। সঙ্গত কারণে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ইমরুল বাহিনী। ওপরের তিন দলেরই প্লে-অফ নিশ্চিত হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে শেষ চারে খেলার ছাড়পত্র পেয়েছে চিটাগং, রংপুর ও কুমিল্লা।

লিগপর্বের সব (১২টি) ম্যাচ খেলে ফেলেছে রাজশাহী কিংস। ৬ জয়ে চতুর্থ স্থানে আছে বরেন্দ্রভূমির দলটি। ১০ ম্যাচ খেলে ৫ জয়ে মিরাজ বাহিনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ঢাকা ডায়নামাইটস। শেষ চারে তিন দল নিশ্চিত হওয়ায় বাকি এক স্থানের জন্য লড়াই হবে এ দুদলের মধ্যে। এখনও দুটি ম্যাচ হাতে আছে ঢাকার। এর একটি বড় ব্যবধানে জিতলে কোয়ালিফায়ার নিশ্চিত হবে সাকিব বাহিনীর। আর দুটিতেই হারলে নিশ্চিতভাবে সুপার ফোরে খেলার টিকিট পাবে রাজশাহী।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুদলের অবস্থা নাজুক। এরই মধ্যে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটানস আসর থেকে বাদ পড়েছে। ১১টি করে ম্যাচ খেলে ষষ্ঠ স্থানে থাকা সিলেট ৪টি এবং সপ্তম স্থানে অবস্থান করা খুলনা ২টি জয় পেয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত