বিপাসার বিয়ে!

1459315747বিনোদন ডেস্ক : জল্পনার অবসান। আগামী ৩০ এপ্রিলই নাকি গাঁটছড়া বাঁধছেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। অন্তত মুম্বইয়ের একাধিক সংবাদ মাধ্যমের তেমনটাই দাবি। ‘অ্যালোন’-এর সেটে দেখা হয়েছিল এই জুটির। বাকিটা ইতিহাস। বেশ কয়েকবছর প্রেম করার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসবেন বিপাশা। শোনা যাচ্ছিল, কর্ণ ডিভোর্স না পাওয়ায় পিছিয়ে যাচ্ছিল তাদের বিয়ের দিন। সে বাধাও কেটেছে সম্প্রতি। তবে এর মধ্যে জন্মদিন পালন হোক বা ছুটি কাটানো এক সঙ্গে বহু সময় কাটিয়েছেন বিপাশা-কর্ণ। দেশের বাইরে প্রি-ম্যারেজ হনিমুনও সেরে এসেছেন। কিন্তু এখনো পর্যন্ত সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই। দিন কয়েক আগে বিপাশা কর্ণের মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর তারপরই ঘনিষ্ঠ মহলে বিয়ের দিন ঘোষণা করেন কর্ণের মা। সেখান থেকেই এই খবর ছড়িয়ে পড়ে। এখন বিপাশার মুখ খোলার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত