বিনা বেতনে মেসিদের কোচ হতে চান ম্যারাডোনা

meradona-messiস্পোর্টস ডেস্ক : টাকা পয়সা বা পারিশ্রমিক ছাড়াই একদম ফ্রিতে (বিনা বেতনে) আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা।

সম্প্রতি কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করে ম্যারাডোনা বলেন, সিমিওনে অর্থনৈতিক কারণে এই কাজে রাজি হচ্ছেন না। তবে আমার জন্য টাকা সমস্যা না। আমি জাতীয় দলকে বিনা পয়সায় কোচিং করাবো।

খেলোয়াড়, মাঠ এবং সাংবাদিকদের খুব মিস করছেন উল্লেখ করে ম্যারাডোনা আরও বলেন, ‘আমি কোচিং অনেক মিস করতে শুরু করেছি। খেলোয়াড়দের সাথে কাজ করা মিস করি। মিস করি সাংবাদিকদের সাথে লড়াই।’

এর আগে ৫৫ বছরের ম্যারাডোনা ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করেন। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে আর্জেন্টিনার বিদায় নেয়ায় দায়িত্ব ছাড়তে হয় তাকে। এরপর আল ওয়াসল ক্লাবের কোচ হিসাবে দুই বছর দায়িত্ব পালন করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ