বিজয়নগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-২০

news-image

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়েছে। গত রোববার রাতে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ১৮ জুন অনুষ্ঠিত বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে পত্তন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম ও একই এলাকার ইউপি সদস্য সেলিম মিয়ার অনুসারীদের বিরোধ চলে আসছিল।

সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের অনুসারীরা নৌকা মার্কার সমর্থক এবং সেলিম মেম্বারের অনুসারীরা ঘোড়া প্রতিকের সমর্থক ছিলেন।

অভিযোগ রয়েছে নির্বাচন চলাকালে ঘোড়া প্রতিকের প্রচারণা চলার সময় তাজুল ইসলামের অনুসারীরা প্রচারনার মাইক ও ব্যাটারি রেখে দেয়। বিষয়টি নিয়ে পরে সালিশ হলে নৌকার সমর্থকরা মাইক ফেরত দিলেও ব্যাটারি ফেরত দেয়নি।

এ ঘটনার জের ধরে গত রোববার সন্ধ্যায় মনিপুর বন্দর বাজারে সেলিম মেম্বারের অনুসারী মোবারক হোসেন এবং তাজুল ইসলামের ছোট ভাই মনার মধ্যে বাদানুবাদ হয়।

এ ঘটনার জের ধরে রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০জন আহত হয়।

আহতদের মধ্যে মাহফুজ-(৪০), জুবনা বেগম-(৫০), আছেনা বেগম-(৪০), ছুট্টু মিয়া-(৪০), শাহিনুর বেগম-(২২), খালেক মিয়া-(৪৫), নূরুল ইসলাম-(৪৫), মন মিয়া-(৪৬), হোসনে আরা-(৫০), সাদেকুল ইসলাম-(৩৫), মোবারক-(৩৫), সুমন-(২৭), জীবন মিয়া-(২৫), স্বপ্না বেগম-(২৪), ইমন-(১৭), মোস্তাফিজুর রহমান-(২০)কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় সোমবার বিকেল পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান