বিএনপি ছাড়লেন নবীনগর পৌর মেয়র মাঈন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসছে নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন।বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটাটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর নবীনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

মাঈন উদ্দিন নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।আগামী ১৪ অক্টোবর নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনকে দলীয় মনোনয়ন পেয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাঈন উদ্দিন বলেন, “আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী এবং দাবিদার ছিলাম। কোনও কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে দলের মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।”তিনি আরও বলেন, “আমার পক্ষে জনমত থাকার পরও কোনও কারণ ছাড়াই মেয়র থাকাকালীন অবস্থায় আমাকে দলের মনোনয়ন না দেওয়ায় দলীয় কর্মকাণ্ড থেকে ও দলীয় পদ থেকে পদত্যাগ করছি।”

এছাড়াও মাঈন উদ্দিনকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের ২৭ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণাও দেন।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন বলেন, নিয়মতান্ত্রিকভাবে কেন্দ্রীয় বিএনপি প্রার্থী মনোনয়ন দিয়েছে। কারো পক্ষে রায় না গেলে বরাবরই বলে থাকেন যে নিয়মতান্ত্রিকভাবে হয়নি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান