বাড়তি নিরাপত্তা থাকবে মুজিববর্ষের অনুষ্ঠানে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষের অনুষ্ঠান হবে রাজধানীর পুরনো বিমানবন্দরের প্যারেড স্কয়ারে। অনুষ্ঠানের প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উপকমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে উপকমিটির দ্বিতীয় সভা আজ অনুষ্ঠিত হয়। ১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক অতিথি আসবেন। সেদিন ট্রাফিক রুট কি হবে তা পরে জানিয়ে দেয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধান, দেশি-বিদেশি অতিথি, কূটনৈতিকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমাদের দেশের ভিআইপিদের জন্যও সে ব্যবস্থা রাখা হচ্ছে। প্রতি স্তরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ফায়ার সার্ভিস, মেডিকেল টিম সব সময় প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, সারাদেশব্যাপী সিটি কর্পোরেশন, বিভাগীয়, জেলা, উপজেলার বিভিন্ন অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার উপকমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীগুলো যখনই প্রয়োজন হবে সভা করবে।

নাশকতা প্রতিরোধ ও স্যোশাল মিডিয়ায় গুজবকারীদের দিকে নজর থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন কিছু পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ৩টা ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠানস্থলের সব গেট বন্ধ হয়ে যাবে। সেদিন সকাল ১১ টার মধ্যে ঢাকার সব শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ জানানো হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ