বাসা থেকে করোনার নমুনা সংগ্রহ বন্ধ, সিদ্ধান্ত স্বাস্থ্য অধিদপ্তরের

news-image

অনলাইন ডেস্ক : সরকারিভাবে বাসায় গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক মাসেরও বেশি সময়ের ওপরে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের কার্যক্রম বন্ধ রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এমন সিদ্ধান্তের ফলে অসুস্থ, বৃদ্ধ ও শিশু- যাদের পক্ষে হাসপাতালে গিয়ে করোনার পরীক্ষা করানো প্রায় অসম্ভব, তারা ঝুঁকিতে পড়েছেন। অন্যদিকে, এই কাজের সঙ্গে সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের একটি বড় অংশ কর্মহীন দিন পার করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে অধিদপ্তরের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মো. ইউনুস গণমাধ্যমকে বলেন, বাড়ি গিয়ে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কাজ বন্ধ করা হয়েছে। এই কাজটি আমাদের নয়। এটি মূলত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর-এর কাজ। এখন থেকে নমুনা সংগ্রহের সব দায়িত্ব তারাই পালন করবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দেশে করোনা সংক্রমণ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এ অবস্থায় অধিদপ্তরের এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা বলছেন, এই সময়ে সরকারের উচিত ছিল কীভাবে আরও বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা যায়, সেই ব্যবস্থা নেওয়া।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আহমেদ পারভেজ জাবীন গণমাধ্যমকে বলেন, রাজধানীতে অনেক বয়োজ্যেষ্ঠ বা অসুস্থ রোগী থাকেন। যাদের পক্ষে হাসপাতালে বা নির্ধারিত কেন্দ্রে গিয়ে পরীক্ষা করানো সম্ভব নয়। অন্যদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যয় অনেক বেশি। তাই স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বাড়ি গিয়ে নমুনা পরীক্ষার ব্যবস্থা পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী