বাল্যবিবাহে অতিথি হলেও কারাদণ্ড

 

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে বাল্যবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও হতে পারে কারাদণ্ড। বাল্যবিবাহ রোধে নতুন করে এমনই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বাল্যবিবাহের ক্ষেত্রে বর-কনের পরিবার ছাড়া নিমন্ত্রিত অতিথিদেরও ‘চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট’র আওতায় আনা হবে।

2016_05_21_21_01_55_wKY6Wimlbr82sE4IH7NM9orabhwidm_original

আইন অনুসারে, দুই বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে অতিথিদের।ভারতের কর্ণাটক রাজ্যের মাইসুর জেলার নারী ও শিশু কল্যাণ দপ্তরের উপ-পরিচালক কে রাধা জানিয়েছেন, বাল্যবিবাহে আমন্ত্রিত অতিথিদের শিশুদের যৌন নিপীড়ন বিরোধী আইন পকসো‘র আইনেও অভিযুক্ত করা হতে পারে।

 

যদি নির্দিষ্ট বয়সের আগে বিয়ের কারণে নাবালিক মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে বা তাকে স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয় তাহলে দুই পরিবার ছাড়াও বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন, তাদেরও ওই আইনের আওতায় আনা হবে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে সাত বছরের জেল হবে অপরাধীদের।

এ জাতীয় আরও খবর

ব্লেন্ডারে যেসব জিনিস কখনোই দেওয়া উচিত নয়

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ