বার্সেলোনার জয়ে গোলহীন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগায় বুধবার প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। তার আগে শনিবার রাতে তারাগোনার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে স্প্যানিশ জায়ান্টরা। এ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ওসমানে দেম্বেলে, অ্যান্তোনিও গ্রিজমান ও ফিলিপে কৌতিনহো গোলের দেখা পেলেও প্রথম হাফ খেলে গোলহীন ছিলেন লিওনেল মেসি।

এই ম্যাচে সব খেলোয়াড়কে বাজিয়ে দেখেন কোচ রোনাল্ড কোম্যান। ৪-২-৩-১ ফরম্যাটে মাঠে নামান শিষ্যদের। ইনজুরি কাটিয়ে লম্বা সময় পর মাঠে নামেন দেম্বেলে। পাঁচ মিনিটের মাথায় গোলরক্ষকের পায়ের ফাঁকা দিয়ে বল জালে পাঠান। ১৭ মিনিটের মাথায় গ্রিজমান পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। তাতে ২-০ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর বিকল্প লাইন-আপ মাঠে নামান কোম্যান। এই অর্ধে ফিলিপে কৌতিনহো পেনাল্টি থেকে গোল করেন। দ্বিতীয়ার্ধে দারুণ খেলেন ব্রাজিলিয়ান এই তারকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত