বার্সার জয়ে শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতে পিছিয়ে পড়লেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ে অস্টম স্থান থেকে টেবিলের পাঁচে উঠে এসেছে কাতালান ক্লাবটি।

অন্যদিকে হারের জন্য চরম মূল্য দিতে হয়েছে সোসিয়েদাদকে। শীর্ষস্থান হারিয়ে টেবিলের দুইয়ে নেমে আসতে হয়েছে তাদের।

বুধবার ঘরের মাঠে ২-১ ব্যবধানে ম্যাচ নিজেদের করে বার্সেলোনা। ২৭ মিনিটে উইলিয়ান হোসে এগিয়ে দেন সোসিয়েদাদকে। তবে চার মিনিটের মধ্যে বার্সাকে সমতা এনে দেন জর্ডি আলবা।

বিরতির আগেই ম্যাচের ৪৩ মিনিটে ফ্রেঙ্কি দে জং ২-১ এ এগিয়ে দেন বার্সাকে। গোলে অবদান ছিল আলবার। তার এসিস্ট থেকেই হয়েছে গোলটি।

অবশ্য গোলটি অফসাইডে বাতিল করা হয় প্রথমে। পরে ভিএআরের সাহায্য গোল দেওয়া হয়।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছে সোসিয়েদাদ। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন দুর্দান্ত কিছু সেইভ করেছেন।

আলতেলিকো মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাস ও রিয়াল মাদ্রিদ সমান ২৬ পয়েন্ট নিয়ে সেরা তিনে আছে। বার্সা তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে আছে পাঁচে। মাছে ২২ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে চতুর্থ স্থানে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী