বার্সার অনেকে মেসিকে ছেড়ে দেওয়ার পক্ষে

news-image

স্পোর্টস ডেস্ক : লা লিগার নতুন মৌসুম শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। লিওনেল মেসিকে ছেড়ে দেওয়ার কিংবা ধরে রাখার সিদ্ধান্ত নিতে তাই খুব বেশি সময় নেই বার্সার হাতে। মেসি এক সপ্তাহ আগে তার ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন। তবে আগামীকাল বুধবার এ বিষয়ে একটা ইঙ্গিত পাওয়া যেতে পারে।

মেসির বাবা জর্জ মেসি বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউয়ের সঙ্গে আলোচনায় বসছেন। ওই আলোচনায় মেসিকে আরও দুই বছরের চুক্তির প্রস্তাব দেওয়ার কথা ভেবে রেখেছে বার্সার বোর্ড। তবে সংবাদ মাধ্যম মার্কার মতে, মেসিকে ছেড়ে দেওয়ার পক্ষেও আছেন বার্সার বোর্ডের কেউ কেউ।

তারা মেসিকে জোর করে ধরে রাখার পক্ষে নন। আবার মেসিকে কোন ক্লাবই ৭০০ মিলিয়নের রিলিজ ক্লজ দিয়ে কিনতে পারবে না। বোর্ডের কেউ কেউ তাই চান, বাস্তব সম্মত একটা দামে মেসিকে ছেড়ে দেওয়া হোক। সেই অর্থ বার্সার পুর্নগঠনের কাজে ব্যয় হোক।

বার্সায় কেউই অবশ্য মেসিকে বিক্রির পক্ষে নন। কিন্তু তারা ওই প্রস্তাব দিয়েছেন, কারণ মেসির সঙ্গে ঝামেলা কিংবা জোর করে তাকে ধরে রাখতে চান না তারা। বরং মেসিকে বিক্রির অর্থ দিয়ে ক্লাবের আর্থিক কাঠামোয় একটা ধাক্কা দিতে চান।

যে সিদ্ধান্তই হোক বার্সাকে দ্রুতই নিতে হবে। জর্জ মেসি শুধু আর্জেন্টাইন ফরোয়ার্ডের বাবা নয় তার দলবদলের এজেন্টও। তার সঙ্গে বার্তামেউয়ের আলাপ হবে তাই গুরুত্বপূর্ণ। মেসির বাবার সঙ্গে ওই আলাপ শেষেই মেসি-বার্সা সমঝোতা নাকি যুদ্ধের পথে হাঁটবে তার ধারণা পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি