বায়তুল মোকাররম-পল্টনে সতর্কাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) দেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব এবং জিরো পয়েন্টসহ আশেপাশের সকল এলাকায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছে। নাশকতা ঠেকাতে আজ শনিবার সকাল থেকে বিভিন্ন স্পটে একাধিক দল ও উপদলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মসজিদের উত্তর গেটের সিঁড়িতে মুসল্লিদের বসে থাকতে দেখা গেছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো অরাজগতা দেখা যায়নি। তবে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিতে দেখা গেছে।

জানা গেছে, ডিএমপির কন্ট্রোলরুম থেকে রাজধানীতে কর্মরত ৮টি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনারদের (এসি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ডিএমপির থানাগুলোতে পুলিশ ফাঁড়ি ও বক্সে যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। এজন্য এসব স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়াতে হবে। এছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাতে ও শনিবার সকালে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে

রাজধানীকে নিরাপদ রাখতে রাতে পুলিশের পেট্রোলিং বাড়ানোসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ডিএমপির কন্ট্রোলরুম থেকে ওয়াকিটকিতে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘শুক্রবার দিবাগত রাতে আমরা পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা পেয়েছি। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে আমরা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ করেছি।’

শনিবার সকালে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সারা দেশে কর্মরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী