বাঞ্ছারামপুরে যে কারনে মা সন্তানকে গলাটিপে হত্যা করে

news-image

ফয়সল আহমেদ খান : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিলের কচুরিপানার নিচ থেকে মোঃ রাফি নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তাদের ঘরে মোঃ ফাহিম (৬) ও মোঃ রাফি আড়াই বছরের ছেলে সন্তান ছিল। তার স্বামী ৬লক্ষ টাকা ঋণ করে সৌদি আরবে যায়৷ এরই মাঝে ছোট ছেলের মোঃ রাফির বিরল রোগ দেখা দেয়। মোঃ রাফি কোন স্থানে আঘাত পেলে কালসিটে হয়ে যেত ও কোন স্থান কেঁটে গেলে রক্ত পড়া বন্ধ হতো না। এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল ছিল। তাই এই রোগের চিকিৎসা করাতে গিয়ে স্বামীর বিদেশ যাওয়ার সময় ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না।

এই হতাশা থেকে গত বুধবার ভোরে ছেলে মোঃ রাফিকে কোলে করে বাড়ির পাশের বালিয়াদহ বিলে কাছে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে বিলে ফেলে দেয়। ছেলেকে হত্যার পর বিলে ফেলে দিয়ে বাড়িরে ফিরে এসে অচেতন হয়ে যায় সেনোয়ারা বেগম। জ্ঞান ফিরে আসলে সে তার পরিবারের সদস্যদের জানায় রাফিকে খোঁজে পাওয়া যাচ্ছে না। পরে বিভিন্ন জায়গায় খোজাখুজির পর বিলে কচুরিপানার নিচে শিশু রাফির মরদেহ পাওয়া যায়।

ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক তারান্নুম রাহাতের আদালতে রাফির মা সেনোয়ারা বেগম ১৬৪ধারায় জবানবন্দি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান