বাঞ্ছারামপুরে মাদক ব্যবসায়ী  সাংবাদিককে হুমকি, থানায় জিডি

news-image
বিশেষ প্রতিনিধি,  বাঞ্ছারামপুর : ” তুই মাদক সম্রাট রুবেলের বিরুদ্ধে নিউজ করছ। তোর এত বড় সাহস, আমার বিরুদ্ধে আজ পর্যন্ত কোন সাংবাদিক লিখতে পারে নাই। আমি বেঁচে থাকলে তোকে দেখে দিব ” আর এভাবে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন দৈনিক মানবকন্ঠ পএিকার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রতিনিধি ফারুক আহম্মেদকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল। সোমবার  বিকালে মাদক ব্যবসায়ী মোঃ রুবেল মিয়া  (০১৮৪০২৮৮২৯৩) এই মোবাইল নম্বর থেকে ফোন করে  হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন সাংবাদিক ফারুক।এঘটনার পর  সে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। উল্লেখ্য যে, গত বছরের ইয়াবাসহ জেলার পাশ্ববর্তী কুমিল্লার ডিবি পুলিশের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী রুবেল। এই খবরটি ঐসময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
এব্যাপরে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন,‘‘আমি জিডি কপি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। মাদক ব্যবসায়ী  রুবেলের বিরুদ্ধে আগেও থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান