বাঞ্ছারামপুরে দুপুরে ভাইকে খুন, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গতকাল রোববার দুপুরে আপন মামাতো ভাইকে ছুরিকাঘাতে খুনের পর একই দিন দিবাগত রাতে মো. সুজন (২৬) নামে এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকার একটি বাগানে এ ঘটনা ঘটে। নিহত সুজন বাঞ্ছারামপুর উপজেলা সদরের জগন্নাথপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বন্দুকযুদ্ধের খবরটি নিশ্চিত করেছেন। সুজন হত্যা মামলাসহ অন্তত ৬টি মামলার আসামি ছিলেন বলে জানান ওসি।

এর আগে গতকাল রোববার দুপুর ১২টার দিকে টাকা-পয়সা নিয়ে বিরোধের জের ধরে নিজের আপন মামাতো ভাই বাবু মিয়াকে (২৭) ছুরিকাঘাতে হত্যা করেন সুজন ও তার সহযোগীরা। নিহত বাবু জগন্নাথপুর গ্রামের গৌরি হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজনকে রোববার রাতেই আটক করে।

ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, সুজনের দেয়া তথ্যমতে তার বাকি সহযোগীদের ধরতে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের জন্য রাতে তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায় পুলিশ। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে থাকে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়।

ওসি আরও জানান, গুলি চালানোর সময় সুজন পালানোর চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয় সে। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে সুজনের সহযোগীদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের ব্যবহৃত চারটি খোসা উদ্ধার করা হয়েছে- যোগ করেন ওসি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ