বাঞ্ছারামপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্ধোধন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.সোহাগ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রন্জন সাহা,উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনিসহ বিভিন্ন জনপ্রতিনিধি।মেলায় এই বছর বাঞ্ছারামপুর উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ষ্ট্রল নিয়ে অংশ নিয়েছে। ঘুরে দেখা গেছে,এই বছর ষ্ট্রলগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া ফেলেছে,যা আগে কখনো দেখা যায়নি। বেশ উৎসাহ নিয়ে ছাত্র-ছাত্রীরা প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে বিষয় ঘুরে ঘুরে দেখছেন ও সংশ্লিষ্ট বিষয়ে নানান প্রশ্ন করছেন। প্রধান অতিথি ও মেলায় আসা সুধীজনরাও গণিত এক্সপার্ট তপন চন্দ্র সূত্রধরকে তার অসামান্য গনিত বিশ্লেষনকে সাধুবাদ জানান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান