বাগেরহাটে অগ্নিকান্ডে পানের বরজ পুড়ে ছাই ১০ লক্ষ টাকার ক্ষতি

news-image

শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে আকস্মিক অগ্নিকান্ডে এক একর জমিতে রোপনকৃত পানের বরজ পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। এতে পানের বরজের মালিকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এই ক্ষতির কারনে তিনি এখন পথের ফকিরে পরিনত হয়েছেন বলে কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন।

শনিবার দুপুরে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা এলাকার মৃত, রাখাল চন্দ্রের পুত্র তরুন কুমার চন্দ্রের পানের বরজে এঘটনাটি ঘটে। ভুক্তভোগী তরুন কুমার চন্দ্র জানান, শনিবার দুপুরে তিনি মাঠে কাজ করছিলেন। এসময়ে স্থানীয়দের ডাকচিৎকারে বরজের কাছে পৌছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের প্রচন্ড তাপে তারা আগুন নিভানোর চেষ্টা চালিয়েও ব্যার্থ হন। ততক্ষন এক একর জমিতে রোপনকৃত তিন কাউন পানের বরজ সহ বিপুল পরিমানে গাছপালা পুড়ে শেষ হয়ে যায়।

স্থানীয়রা জানান, ধার দেনা করে তিনি পানের বরজ করেছিলেন। বরজে পানও ছিল প্রচুর। শেষ সম্বল টুকু হারিয়ে তিনি এখন পথের ফকিরে পরিণত হয়েছেন। এঘটনার খবর শুনে এলাকার হাজার হাজার নরনারী দেখার জন্য সেখানে ভিড় করেছে। তবে অগ্নিকান্ডের কারন এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ