বাংলাদেশ-ভারত ম্যাচে ধারাভাষ্য দেবেন শাহরুখ

sahrukh20160323045242বিনোদন ডেস্ক : ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা শাহরুখ খানের। তাইতো সুযোগ পেলেই বিনোদন জগতের মানুষ হয়েও মাঠে নেমে পড়েন তিনি। এই খেলার প্রতি ভালবাসার তাগিদেই তো আইপিএল-এ একটা দলই কিনে নিয়েছেন। শুধু কি তাই, এখনও তারকাদের নিয়ে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্ট হলে মাঠে চলে যান।

গত ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে না পাড়ায় দু:খ প্রকাশ করতে ভোলেননি এই তারকা। আজ (বুধবার) রাত ৮টায় ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আজকের ম্যাচ কোনভাবেই মিস করতে চান না বলিউড বাদশা। তাইতো ম্যাচের ধারাভাষ্য কক্ষে উপস্থিত থেকে খেলা দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

জানা গেছে, বুধবার (২৩ মার্চ) ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ধারাভাষ্য কক্ষে কাপিল দেব ও শোয়েব আকতারের সাথে উপস্থিত থেকে ধারাভাষ্য দেবেন শাহরুখ খান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত