বাংলাদেশ বিষয় উঠছে ব্রিটিশ পার্লামেন্টেও

U Parlamentইউরোপিয়ান পার্লামেন্টের মতো বৃহস্পতিবার বাংলাদেশ বিষয় উঠছে ব্রিটিশ পার্লামেন্টেও।

বাংলাদেশের চলমান রাজনীতি, সদ্য সমাপ্ত নির্বাচন ও সরকার গঠন, সংখ্যালঘুদের ওপর হামলা প্রভৃতি বিষয় নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে বলে জানিয়েছে সূত্র।

পার্লামেন্ট সূত্র আরও জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ বিষয়ক অলপার্টি পার্লামেন্টারি গ্র“পের চেয়ার আন মেইন এমপি অধিবেশনের শুরুতেই এই বিতর্কের সূত্রপাত করবেন। আন মেইন কর্তৃক বিতর্কের সূত্রপাতের পর প্রথমেই সংক্ষিপ্ত আলোচনা করবেন লেবার দলীয় এমপি সায়মন ডানকাজ।

দুই ঘণ্টাব্যাপী এই বিতর্কে বাঙালি অধ্যুষিত এলাকার দুই এমপি রোশনারা আলী ও জিম ফিটজ পেট্রিক ছাড়াও সব দলের এমপিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বিতর্কের পর বেলা ২টায় হাউস অব কমন্সে বিতর্কের আউটকাম নিয়ে সাংবাদিকদের বিফ্রিং করবেন সায়মন ডানকাজ।

ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হবে বলে বাংলানিউজকে জানিয়েছে আন মেইন এমপি’র একটি ঘনিষ্ঠ সূত্র।

বাংলাদেশে বিষয়ে এই বিতর্কের বিষয়টি ইতোমধ্যে ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।বানি

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান