‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে কলকাতায়

news-image

কলকাতায় পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। কলকাতার নেতাজী ইন-ডোর স্টেডিয়ামে এ উৎসব হবে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন এর আয়োজন করে। 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে যোগ দিতে শিল্পমন্ত্রী আজ সোমবার সকালে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ‘পুরমন্ত্রী’ ফিরহাদ হাকিম এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার জকি আহাদ উপস্থিত থাকবেন। উৎসবে বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানী, টাঙ্গাইল তাঁত, রাজশাহী সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ী, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু/হস্তশিল্পসহ অন্যান্য ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনীও থাকবে। 
 
এছাড়া ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার যেমন-খিচুড়ি, বিরিয়ানী, গ্রাম-বাংলার পিঠা-পুলি, সন্দেশ ইত্যাদি হবে উৎসবের বিশেষ আকর্ষণ। ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি এ উৎসবের মাধ্যমে আরো উজ্জ্বল হবে বলে আশা করা হচ্ছে। শিল্পমন্ত্রীর মঙ্গলবারই দেশে ফেরার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত

শরিকদের মান ভাঙাতে কাছে টানছে বিএনপি

ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি

কারাগারে নিরাপত্তা জোরদারে কঠোর হচ্ছে কর্তৃপক্ষ, মানতে হবে ৭ দফা নির্দেশনা

দ্বিতীয় দিনে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে ৩ জাহাজ, যাচ্ছেন ১৫৫৪ পর্যটক

হ্যাটট্রিক হতে হতেও হলো না হাসানের

টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

পিএসসি ভবনে বসছে ১২০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ

‘কাজ নেই, অথচ ডাটপাটে ষোলোআনা!’

রয়্যাল এনফিল্ডে অপু বিশ্বাস, ভক্তরা বলছেন ‘আগুন’

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

মরিশাসে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত