‘বাংলাদেশ গেমস ভালো নারী ক্রিকেটার তৈরি করবে’

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্ট আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে। টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন অনুর্ধ্ব-১৯ দলের অনেক উঠতি ক্রিকেটার। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আশা করছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এই ইভেন্ট থেকে ভালো নারী ক্রিকেটার তৈরি করবে যারা আগামীতে জাতীয় দলকে নেতৃত্ব দেবে।তিনি আচজ টুর্নামেন্টের উদ্বোধনকালে এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘২০১৮ সালে যুব গেমসে যারা ভালো করেছিল আজ তারা জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছে। একইভাবে আজকের এই টুর্নামেন্টে যারা ভালো করবে তারা আগামীতে দেশের প্রতিনিধিত্ব করবে। নেপালে সাউথ এশিয়ান গেমসে এতগুলো মেডেল অর্জন যুব গেমসের সুফল। আগে কখনো এমন সাফল্য পায়নি বাংলাদেশ। এই ধারা অব্যাহত রাখতে পারলে ভবিষ্যতে বাংলাদেশ আরো উন্নতি করবে।’

১ এপ্রিল থেকে বাংলাদেশ গেমস শুরু হওয়ার কথা থাকলেও সামনে মেয়েদের আন্তর্জাতিক খেলা থাকায় আজ থেকে এই ইভেন্ট শুরু হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ গেমস তাঁর নামে নাম করণ করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশের সবগুলো অঞ্চলে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা ছড়িয়ে দিতে এই উদ্যোগ। সেই লক্ষে বিভিন্ন ভেন্যুতে খেলা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’

সকাল ১০টায় নারী ইভেন্ট উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন বিওএ যুগ্ম মহাসচিব আশিকুর রহমান মিকু, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক এবং উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এ এইচ মাহফুজুর রহমান, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ প্রমুখ।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী