বাংলাদেশে আসার আগেই করোনার থাবা লঙ্কান দলে

news-image

স্পোর্টস ডেস্ক : আগামী ১৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। এর জন্য অনুশীলনও শুরু করে দিয়েছে প্রাথমিক একটি দল।

তবে বাংলাদেশ সফরের আগে করোনা বাসা বেঁধেছে লঙ্কান দলে। দুই প্রতিভাবান অলরাউন্ডার ধনঞ্জয় লাকশান ও ইশান জয়ারাত্নে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

লঙ্কান গণমাধ্যমে জানানো হয়েছে, প্রাথমিক দলে থাকা পেসার শিরান ফার্নান্দো কোভিড পজিটিভ হয়েছিলেন। তবে ৮ মে কোয়ারেন্টিনের সময় ফার্নানাদোর সঙ্গে দেখা হয় এই দুজনের। এরপরই তাদের পরীক্ষা করানো হলে তাদেরও কোভিড পজিটিভ হয়।

তবে দুজন চূড়ান্ত দলে থাকবে কী না সেটা নির্ভর করছে কোয়ারেন্টিনের ওপর। কেন না, বাংলাদেশ সফরে আসতে বাকি আর আট দিন। এর ভেতরে করোনা নেগেটিভ হতে হবে এবং মূল দলের জন্য বিবেচনা করা হলে।

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াড

কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, নিরোশান ডিকভেলা, দাসুন শানাকা, ওশাদা ফার্নান্দো, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, চামিকা করুনারাত্নে, আসিথা ফার্নান্দো, রমেশ মেন্ডিস এবং আকিলা ধনঞ্জয়।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী