বাংলাদেশসহ ১৪ দেশ আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আরব আমিরাত সরকার।

দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। এর আগে ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে সেদেশের সরকার।

কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এ নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো ভারত, লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী