বাংলাদেশকে আরও ৫ কোটি ডলার দিচ্ছে এডিবি

news-image

ডেস্ক রিপোর্ট : এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) করোনভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশকে আরও ৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ ৪২৫ কোটি টাকা। বৃহস্পতিবার ম্যানিলাতে এডিবির পরিচালনা পর্ষদ এই ঋণ অনুমোদন করে। এডিবির বাংলাদেশ কার্যালয় এ তথ্য জানিয়েছে। গত ৩০ এপ্রিল ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে সংস্থাটি।

এডিবির এই ঋণ কভিড-১৯ এর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নে ব্যবহার করা হবে। প্রায় দেড় কোটির বেশি দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এর মাধ্যমে উপকৃত হবে। এর আগের ১০ কোটি ডলার ছিল ‘কভিড-১৯ প্রতিরোধে জরুরি সাড়া’ প্রকল্পের আওতায় ১৭ টি মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ এবং আইসোলেশন ইউনিটের উন্নয়নসহ কিছু জরুরি কেনাকাটায়।

এডিবির প্রেসিডেন্ট মাসাটসুগু আসাকাওয়া বলেন, করোনার কারণে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি পুনরুদ্ধারে এই ঋণ দেওয়া হচ্ছে। সরকার ও অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে মিলে এডিবি এই মহামারির অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বিশেষত এসএমই এবং অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান হারানো মানুষের সহায়তায় কাজ করবে।

করোনার সংক্রমণ শুরু হওয়ার পর গত ২৭ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী কিনতে বাংলাদেশকে ৩ লাখ ডলার অনুদান অনুমোদন দেয় এডিবি। এরপর ১ এপ্রিল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশিক্ষণার্থীদের ঝরে পড়া ঠেকাতে ১৩ লাখ ডলার আর্থিক সহায়তা অনুমোদন করে এডিবি। এই সহায়তার আওতায় ২২ হাজার ৬১৭ জন প্রশিক্ষণার্থী নগদে এককালীন ৫০০০ টাকা সহায়তা পাবেন।

স্বাস্থ্য ও অর্থনীতিতে করোনা মহামারীর প্রভাব মোকাবিলায় সম্প্রতি আর্থিক সহায়তার প্যাকেজের আকার ২০ বিলিয়ন বা ২০০০ কোটি ডলার। প্যাকেজের মধ্যে ২৫০ কোটি ডলার থাকবে সহজ শর্তের ঋণ এবং অনুদান। বেসরকারি খাতের জন্য থাকবে ২০০ কোটি ডলার। বাংলাদেশ এডিবির কোভিড-১৯ প্যাকেজ থেকে ১০০ কোটি ডলারের বেশি সহায়তা চেয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ