বল ভেবে হ্যান্ড গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা

news-image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর খনন করতে গিয়ে দেশ স্বাধীনের পূর্বে তৈরি হওয়া একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালী বাজারের পূর্ব দিকে বৈকুণ্ঠপুর গ্রামের সরোজ কুমারের পুকুর থেকে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। শনিবার সাড়ে ৫টার দিকে গ্রেনেডটির বিস্ফোরণ ঘটায় র‌্যাব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সরোজ কুমারের অনেক পুরোনো পুকুরটি নতুন করে খনন করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় কাদার ভেতর গ্রেনেডটি পান তারা। প্রথমদিকে এটি গ্রেনেড বুঝতে না পেরে তারা পুকুরের অপর পাড়ে ফেলে দেন। পরে সেখানকার শিশুরা সেটি নিয়ে খেলছিল। এরই মধ্যে সেটি গ্রেনেড হিসেবে চিনতে পেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক তারা বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে দুপুরে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে রংপুর র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটকে অবহিত করে।

এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, পুকুর খনন করতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই হ্যান্ড গ্রেনেডটি পাওয়া যায়। গ্রেনেডটি খুবই ছোট আকৃতির এবং তার গায়ে লেখা রয়েছে ১৯৬৬। তাতে মরিচা পড়ে গেছে।

তিনি আরও জানান, পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিয়ে রংপুর র‌্যাবের বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। পরে তারা গিয়ে সেটি নিষ্ক্রিয় করে পুলিশের কাছে হস্তান্তর করে। ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়ের।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী