বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক :কোপা আমেরিকার শতবর্ষী আসরে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফলে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে জায়গা করে নিলো মেসি বাহিনী।

 

argentina-01

আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় বুধবার সকালে শুরুতে দলের প্রাণভোমরা মেসিকে ছাড়াই মাঠে নামে আগুয়েরোরা। তবে গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকা আর্জেন্টিনা ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। আর ম্যাচের ৩২ মিনিটে কুয়েস্টা গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা।

 

 

বিরতির পর মাঠে নামেন মেসি। তবে বলিভিয়া শিবির যেন বদ্ধ পরিকর থাকে আর গোল না খাওয়ার। অনেকটা মেসিকে বাক্সবন্ধী করে খেলায় ফেরারও চেষ্টা করে। ফলে খেলার নিয়ন্ত্রণ মেসি-আগুয়েরোদের কাছেই থাকলেও দ্বিতীয়ার্ধে শুধু গোলটাই পাওয়া হয়নি মেসিদের। তাই ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় মার্টিনোর শিষ্যদের।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ