বর ও কনের বাবাকে ১লাখ টাকা জরিমানা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেলো উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের উম্মে খাদিজা আক্তার (১৪) নামে এক কিশোরী। খাদিজা শিমরাইল দাখিল মাদরাসার ৮ম শ্রেণীর ছাত্রী এবং ওই গ্রামের মো: আব্দুর রশিদ বেপারীর কন্যা। সোমবার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে তার বাল্য বিয়ে বন্ধ হয়। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে বর ও কনের পিতাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার শিমরাইল গ্রামের আবদুর রশিদ ব্যাপারীর মাদরাসা পড়ুয়া কিশোরী কন্য ৮ম শ্রেনীর শিক্ষার্থী খাদিজা আকতারের সাথে একই গ্রামের মো: ফজল মিয়ার প্রবাসী ছেলে মো: শাহপরান (২৫) এর বিবাহের দিন ধার্য করা হয়। সোমবার বিবাহ হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিলো। বিয়ে উপলক্ষে কনের পিতার বাড়ীতে চলছিলো অতিথিদের খাওয়ানো পর্ব।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদ উল আলম ঘটনাস্থলে পৌছলে বরযাত্রী ও অন্যান্য লোকজন এদিক ওদিক ছুটতে শুরু করে। তিনি এই বাল্য বিবাহ বন্ধ করে দেন। অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দেয়া এবং বিয়ে করানোর অপরাধে কনের বাবা মো: আব্দুর রশিদ বেপারীকে ৫০ হাজার টাকা এবং বরের বাবা মো: ফজলু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে দিবেননা মর্মে ভ্রাম্যমান আদালতের নিকট উভয়েই মুচলেকা দেন। এ সময় এলাকার জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম বলেন ; উপজেলার শিমরাইল গ্রামে বাল্য বিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করা হয়। বাল্য বিবাহ দেয়া এবং করানোর অপরাধে কনের পিতা এবং বরের পিতাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ