বর্তমান সরকারের আমলে কোনো মানুষ ভ‚মিহীন ও গৃহহীন থাকবে না : মোকতাদির চৌধুরী

news-image

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন বর্তমান সরকারের আমলে কোনো মানুষ ভ‚মিহীন ও গৃহহীন থাকবে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার ভ‚মিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত দিচ্ছে। সরকার গৃহহীনদেরকে ঘর করে দিচ্ছে। মুজিববর্ষে এটি আমাদের শেখ হাসিনা সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গত মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মুজিব জন্মশতবর্ষ উদযাপনের প্রাক্কালে ৩২ টি গৃহহীন পরিবারের মাঝে বাসগৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মোকাই আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, উপজেলা প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোছাঃ শাহিনুর জাহান, শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষা কর্মকর্তা আল মামুন ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু প্রমুখ। অনুষ্ঠানের পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এবং কেক কাটা হয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ