বরিশালে ঢাকাগামী লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহার ছুটি শেষে এবার রাজধানী ঢাকায় ফিরতে বরিশাল নদী বন্দরে মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২১ জুন) বিকেল থেকে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। রাত ৮টা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় লঞ্চগুলো।

বরিশাল নদী বন্দর কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, রাত ৯টার মধ্যে বরিশাল নদী বন্দর থেকে ১৩টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিগত কয়েক বছরের তুলনায় এই ঈদের শেষে লঞ্চে যাত্রীর সংখ্যা বেশি।

বরিশাল নদী বন্দর ঘুরে দেখা গেছে, ১ নম্বর পন্টুন থেকে ৩ নম্বর পন্টুন পর্যন্ত গাদাগাদি করে নোঙর করে আছে বিলাসবহুল লঞ্চগুলো। একটি লঞ্চ পন্টুনে স্থান না পেয়ে অপর লঞ্চের পেছনে নোঙর করে যাত্রী তুলছে।

পারাবত-১১ লঞ্চের যাত্রী ইমরান হোসেন বলেন, বাসে পরিবারসহ ৬টি সিট পাইনি। বিকেলে লঞ্চঘাট এসে কেবিন নিয়েছি। কেবিনে কিছু টাকা বেশি নিয়েছে। তারপরও নিশ্চিন্তে যেতে পারব।

সুরভী-৭ লঞ্চের যাত্রী কবির হাওলাদার বলেন, নিচ তলা থেকে তিন তলার ডেক সবই লোকে পূর্ণ। পা ফেলার জায়গা নেই। আমি তিন তলার কেবিনের গলিতে একটা বিছানার চাদর ৩০০ টাকা দিয়ে নিয়েছি। সেটায় বসে পরিবারসহ যাব।

সুন্দরবন-১০ লঞ্চের যাত্রী ইকবাল হোসেন বলেন, এতো ভিড় বিগত দুই-তিন বছর ছিল না। যতগুলো লঞ্চ আছে কোথাও তিল ধারনের ঠাঁই নেই।

প্রিন্স আওলাদ-১০ লঞ্চের যাত্রী মারুফা বলেন, ঈদের আগে বাসে বাড়ি এসেছি। কিন্তু এত বেপরোয়া চালায় বাস তাতে ভয়ে আর বাসে যাচ্ছি না। লঞ্চে আসা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এমভি সুন্দরবন নেভিগেশনের কাউন্টারের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, শুক্রবার আর ঈদের ছুটি শেষ হওয়ায় আজ যাত্রী তুলনামূলক বেশি। এমন যাত্রীর সংখ্যা দু-একদিন থাকবে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, কর্মস্থলে ফিরতে নদী বন্দরে যাত্রী সংখ্যা বেড়েছে। যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশ দায়িত্ব পালন করছে। যাত্রীরা যেন নিরাপদে ফিরতে পারে তা নিশ্চিত করছি।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, যাত্রী বাড়লেও কোনো লঞ্চ যেন অতিরিক্ত যাত্রী না নেয় সেই নির্দেশনা দেওয়া আছে। লঞ্চগুলোকে মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত সময়ের বেশি পন্টুনে থাকতে দেওয়া হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান