বনি হত্যা মামলায় খুলনায় ২৬ জনের যাবজ্জীবন
আমাদের ব্রাহ্মণবাড়িয়া March 31, 2021
নড়াইলের কালিয়া উপজেলার বনি মোল্লা (৩০) হত্যা মামলায় ২৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩১ মার্চ) দুপুরে খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
এ মামলায় চারজনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।