বকেয়া ও ছাঁটাই বন্ধের দাবিতে সাংবাদিকদের বিক্ষোভ

news-image

অনলাইন ডেস্ক : বকেয়া বেতন ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধ এবং বিভিন্ন গণমাধ্যমে ছাঁটাই বন্ধের দাবিতে সোমবার সমাবেশ ও মিছিল করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে এ সমাবেশ হয়।

সমাবেশে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, ‘করোনা মহামারির দুঃসময়ে দেশের গণমাধ্যম মালিকরা বিভিন্ন অজুহাতে সাংবাদিকদের চাকরিচ্যুতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করছেন, যা অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

তিনি চাকরিচ্যুত গণমাধ্যমকর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

সাংবাদিকদের দাবি পূরণ না হলে তারা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও সমাবেশে হুঁশিয়াশি দেন তিনি।

এ জাতীয় আরও খবর

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি