বইমেলা আগের মতোই হবে : প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ভার্চুয়াল নয়, বইমেলা আগের মতোই হবে। শুধু তারিখ ঘোষণা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর।

রোববার দুপুরে বাংলা একাডেমিতে লেখক-প্রকাশকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, অমর একুশে গ্রন্থমেলা আয়োজন করা হচ্ছে। তবে তারিখ নির্ধারিত হয়নি। মেলা আয়োজনের তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে সংস্কৃতি মন্ত্রণালয়। যা ২০ ফেব্রুয়ারি, ১৭ ও ২৭ মার্চ হতে পারে, অথবা প্রধানমন্ত্রী নিজে তারিখ নির্ধারণ করে দিতে পারেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে পয়েলা ফেব্রুয়ারিতে মেলা শুরু করতে পারছি না। আজকে আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সরাসরি বই মেলা হবে। কোনো ভার্চুয়াল মেলা হবে না। করোনা সংক্রমণ ও মৃত্যু হার কমছে। করোনা পরিস্থিতি আরো উন্নতি হলে আমরা আয়োজন করবো।’

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী