ফ্ল্যাটে টাকার পাহাড়ের রহস্য ফাঁস করলেন মন্ত্রীর ‘বান্ধবী’

news-image

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ শনিবার গ্রেপ্তার করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগের দিন শুক্রবার তার ঘনিষ্ট হিসেবে পরিচিত অর্পিতার মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২১ কোটি ২০ লাখ টাকা উদ্ধার করেছে ইডি। এ ছাড়া তার ফ্ল্যাট থেকে ৫৬ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা, ৭৯ লাখ টাকা মূল্যের সোনার গয়না, আটটি সম্পত্তির দলিল উদ্ধার করা হয়েছে। ইডির জিজ্ঞাসাবাদে এ বিপুল টাকার রহস্য ফাঁস করেছেন অর্পিতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা সংস্করনে বলা হয়, অর্পিতার ফ্ল্যাটে পাওয়া বিপুল টাকার উৎস নিয়ে তাকে ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে চলেছেন ইডি কর্তারা। এই নিয়ে এবার বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা। ইডি সূত্রে জানা গিয়েছে, অর্পিতা নাকি ইডিকে জানিয়েছেন যে এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা। দালালদের কাছ থেকে সরকারি কর্মচারী, কর্মকর্তা হয়ে সে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে।

ইডি কর্তারা অর্পিতার থেকে জানতে চান যে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের কী সম্পর্ক? জবাবে অর্পিতা নাকি শুধু বলেছেন, ‘সাত বছর আগে এক ডেভেলপারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়। সেই ডেভেলপার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন। এরপর ক্রমেই তার সঙ্গে পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে।

এদিকে, অর্পিতার মায়ের বক্তব্য, ‘আমার মেয়ে মডেলিং করেন। ওড়িশায় কয়েকটি সিনেমাতে অভিনয় করেছে সে।’

অন্যদিকে, এরই মধ্যে পশ্চিমবঙ্গজুড়ে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী