ফ্রান্সে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

news-image

নিউজ ডেস্ক : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে একদিনে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ৬০৫ জন এবং নার্সিং হোমগুলোতে আরও ২২৮ জন মারা গেছে। মৃত্যুর হার ১০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। খবর বিবিসির।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ফ্রান্সে মোট মৃত্যুর সংখ্যা আট হাজার ৯২৬ জন এবং মোট আক্রান্ত ৯৮ হাজার ৯৪৮ জনে দাঁড়িযেছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরন সতর্ক করে বলেছেন, আমরা এখনও এই মহামারীর চূড়ায় পৌঁছাইনি। পথটি অনেক দীর্ঘ।

করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউরোপে। বিশ্বজুড়ে মহামারীতে মারা যাওয়া ৭৪ হাজার ৮০৭ জনের মধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এই মহাদেশটিতে।

করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৫৬৬ জন।

মারা গেছে ৭৪ হাজার ৬৯৭ জন। সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপ ও আমেরিকার। বেশিরভাগ মৃত্যু হয়েছে এ দুই মহাদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেনে প্রতিদিন মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ