ফ্রান্সের সাপের বিষ ঢাকায়, দাম ৮৫ কোটি

news-image

অনলাইন ডেস্ক : ফ্রান্সে প্রক্রিয়াজাত করা ৮৫ কোটি (১০ মিলিয়ন মার্কিন ডলার) টাকার সাপের বিষ জব্দসহ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজধানীর রামপুরা নতুনবাগ ১ নং লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়িতে অভিযান চালায় র‍্যাব-১২।

জব্দ হওয়া সাপের বিষ বাংলাদেশ থেকে অন্য দেশে পাচার হওয়ার কথা ছিল। আটকরা সাপের বিষের আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য হলেও তারা বাহক হিসেবে কাজ করছে বলে জানিয়েছে র‍্যাব-১২।

আটকরা হলেন- শফিকুল ইসলাম, জহিরুল হক, মজিবুর রহমান, দুলাল ও মোকলেসুর রহমান।

শুক্রবার বিকেলে অভিযানস্থলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১২ উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মশিউর রহমান।

তিনি বলেন, রাজধানীর রামপুরা নতুনবাগ ১ নং লোহার গেট এলাকার ঘ-১ নম্বর বাড়িতে সাপের বিষ হাতবদল হয়েছে বলে জানতে পারে র‍্যাব-১২। পরে র‍্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ১২ পাউন্ড সন্দেহজনক সাপের বিষ, ছয়টি টেস্টিং কিড, সিডি, একটি ম্যানুয়াল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপের বিষের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকা বাজার মূল্য প্রায় ৮৫ কোটি টাকা।

তিনি বলেন, বিষের সঙ্গে পাওয়া ম্যানুয়াল দেখে বুঝা যায় এগুলো ফ্রান্সের প্রক্রিয়াজাত করা হয়েছে। এগুলো ফ্রান্স থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশ এসেছে। এগুলো লিকুইড ও ক্রিস্টাল অবস্থায় আমরা পেয়েছি। আটক চক্রের সদস্যরা মূলত বাহক হিসেবে কাজ করছে। এই বিষের গন্তব্য জানতে তদন্ত চলছে। এসব বিষের বিভিন্ন অবৈধ ব্যবহার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি মাদক ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত হয়।

এগুলো সাপের আসল বিষ কিনা বা কোনও পরীক্ষা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যেসব প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে এগুলো সাপের বিষ। তবে আমরা সন্দেহজনক বিষ হিসেবে উল্লেখ করছি।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী